খালাতো ভাইবোন ।।লুইজ ক্লুখ Poem by Rahman Henry

খালাতো ভাইবোন ।।লুইজ ক্লুখ

Rating: 5.0


.
আমার ছেলেটা খুব কোমল হৃদয়ের, নিখুঁত ভারসাম্য রয়েছে তার।
আমার বোনের মেয়েটার মতো, প্রতিদ্বন্দ্বী-মনোভাবাপন্ন নয় সে।

দিন ও রাত, সারাক্ষণ চর্চা এবং অনুশীলনের মধ্যে রয়েছে মেয়েটা।
আজ, তার রাবারের বল কপার বিচ ঝোপকে এলোমেলো করছে,
ঠিকঠাক করছে ওগুলো, আবারও তার বল গোত্তা মারছে ওখানে।
কিছুক্ষণ পর, কেউ আর দেখতে পাচ্ছে না ওকে।
ও যদি আরেকটু শক্তপোক্ত হতো, ন্যাড়া হয়ে যেতো গাছগুলো।

আমার ছেলেটা খেলে না ওর সাথে; এমনকি ওর সাথে সাইকেলও চালাবে না।
বোনঝি সেটাই মেনে নেয়; নিজে নিজেই খেলাধুলা করতে অভ্যস্ত।
যে দৃষ্টিকোণে এটাকে সে দেখছে, ব্যক্তিগত ভঙ্গিমা নয়:
যে খেলবে না সে পরাজিত হতেও পছন্দ করবে না।

মানে এই নয় যে আমার ছেলে অযোগ্য, ভালো কিছু করে না তা-ও নয়।
ওর দৌড়-প্রতিযোগিতা দেখেছি, স্বভাবসিদ্ধ সে, জবরদস্তিহীন—
ঠিকই সামনে পৌঁছে, নেতৃত্ব নিচ্ছে।
এবং তারপর থামছে সে। ব্যাপারটা এমন যেন বিজয়ীর একাকীত্ব
প্রত্যাখ্যান করতেই জন্ম হয়েছিলো তার।

আমার বোনের মেয়েটার সে সমস্যা নাই।
সে হয়তো স্বভাবতই প্রথম হবে; তবে, ইতোমধ্যেই সে একা।
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ
.
.
Cousins - Louise Glück
My son's very graceful; he has perfect balance.
He's not competitive, like my sister's daughter.

Day and night, she's always practicing.
Today, it's hitting softballs into the copper beech,
retrieving them, hitting them again.
After a while, no one even watches her.
If she were any stronger, the tree would be bald.

My son won't play with her; he won't even ride bicycles with her.
She accepts that; she's used to playing by herself.
The way she sees it, it isn't personal:
whoever won't play doesn't like losing.

It's not that my son's inept, that he doesn't do things well.
I've watched him race: he's natural, effortless—
right from the first, he takes the lead.
And then he stops. It's as though he was born rejecting
the solitude of the victor.

My sister's daughter doesn't have that problem.
She may as well be first; she's already alone.অ

Tuesday, December 8, 2020
Topic(s) of this poem: daughter,lifestyle,sister,solitude,son
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 08 December 2020

.....বিজয়ীর একাকীত্ব প্রত্যাখ্যান করতেই জন্ম হয়েছিলো তার।.../// It's as though he was born rejecting the solitude of the victor....// অসাধারণ লেগেছে লাইন টি। বিজয়ী যারা এ পৃথিবীতে তারা যদি অহমিকায় পরিপূর্ণ হয় সবসময় একা অনুভব করে মনে মনে তাদের এ একাকিত্বের যন্ত্রণা কাউকে জানাতে পারেনা তারা! ! !

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success