স্বপ্নময় সকাল Poem by RAJAT GHOSH

স্বপ্নময় সকাল

Rating: 4.8

সকাল বুঝি কইছে মিছে একলা থাকার আদর
সুয্যিমামা রাঙা মুখে সরালো বুঝি তার চাদর,
কাঁদছে নিশি, মুখ ভারে চাঁদ গেল ঊর্ধ্বপানে
মেঘেরা সব ভার নিয়েছে, খেলবে সে এক্ষণে।

সারাটি দিন লুকোচুরি মেঘেরা বুঝি বর্ষায়
তাদের জোরে তারাগুলো সব নিশ্চিন্তে ঘুমায়,
মাটির নিচে অশোক শাখে নীরবতায় পাতাগুলি
উড়বে কবে মুক্তধারায়, আসবে কবে দিনগুলি?


মনমরা বিছানার এক ক্লান্ত কাতর কোলে
যদি স্বপ্নগুলো লাগাম হীনে একবারটি মেলে,
খাতার পাতায় উপন্যাসে শব্দ আঁকে ভোর
বলগা হরিণ বনভূমিতে ছুটবে নিয়ে ঘোর।

Friday, March 27, 2020
Topic(s) of this poem: hope
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 27 March 2020

Imaginative writing about hopeful life///nice poetic expression

1 0 Reply
RAJAT GHOSH 27 March 2020

Thank you very much...@Mahatab Bangalee sir

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success