তোমার হৃদয়ে
নতজানু হয় আমার দেহজ ফুল
গভীরে মৌনের কান্না শুনে
স্নেহের নদীর বুকে পাড় ভাঙ্গা তটে
সমূহ নক্ষত্র নেমে আসে মৃত আলো ও আঁধারে
ছায়ার বিদীর্ণ দেশ হতে
কেঁদোনা—এমন অন্ধকারে
তুমি কি শোনোনি
পুরুষ-অন্তরে কিভাবে কেঁপেছে গোপন নিশ্বাস
নিরুপায়, ভালোবাসার অরণ্যে একাকী ছবির
মতো প্রাণবৃক্ষের সমীপে
তুমি এসো—হাতে রাখো হাত
চলো যাই অরুন্ধতী আর তার শান্ত
নন্দিত আলোর মেঠো প্রাচীন পথের
সহজ জীবনে-যেখানে বিকীর্ণ আকাশে মনের
মাটিতে মরমী ফুলে ভাসে
আমি তো হয়েছি নতজানু
তোমার দেহের প্রতি ছাপে
আজ হতে বহুকাল আগে
নীরব উজ্জ্বল অহঙ্কারে দিগন্তের প্রত্যয়ের জ্ঞানে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
বারবার জেগেছি তোমাকে ছুঁয়েই জীবন জেনেছে ভোরের সূর্যের আলো ও সঙ্গীতের গন্ধ /// অসাধারণ প্রেমাবেগ; পাঠে প্রীত হলাম হে প্রেম তুমি শুরু আর তুমিই শেষ মাঝখানে জিইয়ে থাকা এ আমি এক দীর্ঘশ্বাস