হে, দারিদ্র! নিষ্ঠুর যে বড়! কোল হতে
কেড়ে নিলে, জন্ম-ক্ষণে- প্রথম সন্তান!
সহি যে আমি গঞ্জনা শত- দিনে রাতে!
অর্থমূল্যে বেচি দিলা বাপে, প্রথম দান
বিধাতার! রহিলাম কেন মূঢ়-সম
প্রসব-রাতে? অমৃত যে প্রসূতি স্তন্য
অপচয়ে করে গেছি ব্যথা উপশম!
এ মা'কে, হায়! করিবে সে কী আর গণ্য!
ক্ষুদ্র পৃথিবী- কে বলে বঞ্চিতের সনে
হবে নাকো দেখা! আছি পুত্র-কন্যা লয়ে
তবুও যে হৃদি মোর ধায় তার পানে!
নিশীথের বাণ-ভাসি কুটির-আশ্রয়ে
যথা- ভাবে অন্তরে, সে স্থান মহা দামী;
গৃহ ছায়ে- তবু, হায়! অভাগিনী আমি!
(রচনাকালঃ ০৩-০২-২০২০।)
.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem