ব্যাকস্পেসের গল্প Poem by DIN BADAL

ব্যাকস্পেসের গল্প

নিঃশব্দে খোঁজটা আজও চলছে
ঠিক যেমন রাতের আকাশ তারা খোঁজে।
বড্ড ইচ্ছে করে ফিরতে -
সেই মনরাঙানো বিকেলের অবেলা আলোতে,
সবুজ ঘাসের ওপর আলতো ছোঁয়াতে।

বদ্ধ ঘরের ওই শুষ্ক অন্তরঙ্গতায়
শীতল হয়ে আসে আবেগের আগ্নেয়গিরিও;
তোর আমার অসমাপ্ত গল্পের চোরাস্রোতটা
নদী আজও বয়ে নিয়ে চলে
কোনো এক সবহারানো সাগরের নীলে।

মনকেমনের রাতটা আজও খোঁজে
অচেনা মানুষের সেই চেনা নাম্বারটা-
নাইন এইট থ্রি টু 9832
হঠাৎই ব্যাকস্পেসটার প্রয়োজন হয়
ফোন আর মনের সব ক্ষত মুছে দিতে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
DIN BADAL

DIN BADAL

Tarakeswar
Close
Error Success