ছায়ালোকে Poem by RAJAT GHOSH

ছায়ালোকে

Rating: 5.0

আবছা আলোর ছায়ালোকে
নীরব নীহারিকার একলা বুকে,
উড়ে যায় ধূমকেতু রাশি রাশি
দেখোনি অতন্দ্র তারাদের হাসি?

মৃত্যুর মহাকাশে ওড়ে যুদ্ধবিমান
ধূসর উসর ভূমে কাঁদে বুঝি কামান;
বারুদের গন্ধে মজে সুনামির ঢেউ
রক্তের কালিতে জয় লেখে বুঝি কেউ!

নিশ্চুপ নিদ্রাহীন কত শত বাড়ি অন্নহীন
এই বুঝি যম এলো টেলিফোনে রিং;
শ্বাসরোধে রণশিঙ্গা জয়ধ্বনি মেলে
একলা বাড়িতে ফিরবে না আর ছেলে!

তবুও মহাকাশে চলবে মহাকর্ষের খেলা
তারারাও তো খসবে নিশ্চয় এই বেলা!

Friday, June 19, 2020
Topic(s) of this poem: war
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 19 June 2020

নিশ্চুপ নিদ্রাহীন কত শত বাড়ি অন্নহীন এই বুঝি যম এলো টেলিফোনে রিং; শ্বাসরোধে রণশিঙ্গা জয়ধ্বনি মেলে একলা বাড়িতে ফিরবে না আর ছেলে! ....সাবলীল অসাধারণ কাব্যিক অভিপ্রকাশ... উপভোগ্য

1 0 Reply
RAJAT GHOSH 19 June 2020

Thank you very much...

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success