আমার বিষ্ঠাও এদের কাপুরুষতায় লজ্জা পেয়ে মলদ্বারে আটকে যায় Poem by Arun Maji

আমার বিষ্ঠাও এদের কাপুরুষতায় লজ্জা পেয়ে মলদ্বারে আটকে যায়

Rating: 5.0

আসিফার জন্য আমরা ন্যায় বিচার চাই।

ন্যায় বিচার আমরা-
পেন্তীর মায়ের জন্যও চাই, নগেন মাস্টারের জন্যও চাই,
বিন্দী বুড়ীর জন্যও চাই, গফুর মিঞার জন্যও চাই,
লছমী তামাঙের জন্যও চাই,
নদীর জন্যও চাই, পাহাড়ের জন্যও চাই।

মোমবাতি সবার জন্য জ্বলা চাই।
আজিফার জন্য চাই। পূজা দাসের জন্য চাই।
রিয়াজুল মোল্লার জন্য চাই।

যে সব রাজনীতিক আর ধর্মগুরু
নিরীহ মানুষের আবেগ দিয়ে তাদের স্বার্থ গড়ে,
গরীব মানুষের রক্ত দিয়ে তাদের সম্পদ গড়ে,
নারী শিশুর আর্তনাদ দিয়ে তাদের রাজদণ্ড গড়ে,
সেইসব রাজনীতিক আর ধর্মগুরুকে আমি
শুয়োরের বাচ্চা অপেক্ষা আরও বেশি ইতর ভাবি।

যে সব শিক্ষিত আর অর্দ্ধ শিক্ষিত পন্ডিত
স্বার্থ আর লোভের ছানিতে অন্ধ হয়ে
তাদের রাজনৈতিক আর ধর্মগুরুর "অন্যায়কে"
অন্যায় বলতে সাহস করে না,
তাদের জন্য ভীষণ করুণা হয় আমার।

হে ঈশ্বর, কি নীচ আর হীন এরা!
কি দুর্গন্ধময় কৃমি ছারপোকার জীবন এদের!
ঘেন্নাতে আমার বমি উঠে আসে।
আমার বিষ্ঠাও
এদের কাপুরুষতায় লজ্জা পেয়ে
মলদ্বারে আটকে যায়।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

আমার বিষ্ঠাও এদের কাপুরুষতায় লজ্জা পেয়ে মলদ্বারে আটকে যায়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success