বাইয়াত Poem by Rhymer Rhymer

বাইয়াত

"বাইয়ুন" শব্দের আভিধানিক অর্থ হচ্ছে "ক্রয়-বিক্রয়"
"ক্রয়-বিক্রয়" মানে হচ্ছে আমার আমিত্বকে আল্লাহর রাহে রাসূলের নিকট গিয়ে কোরবান করে দিলাম,
বিলিন করে দিলাম, বিক্রি করে দিলাম আমার আমিত্ব,
আমার যত অহংকার আছে, অহমিকা আছে, আমি আমি যত ভাব আছে
সমস্তকিছু আল্লাহর রাসুলের কাছে গিয়ে আল্লাহর রাহে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেয়া,
কোরবান করে দেয়া, বিক্রি করে দেয়া।
পক্ষান্তরে রাসূলের (সঃ)কাছ থেকে কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে,
সমস্ত উপাসনার মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, কুল্লু মুকলুকাতের মালিক আল্লাহ,
দৃঢ় ঈমানে ঈমানদার হয়ে যাওয়া, এটাকেই বলা হয় বাইয়াত বা "ক্রয়-বিক্রয়" ।
এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহর রাসূল (সঃ)তো এখন আমাদের মাঝে জাহেরা অবস্থায় নাই,
এখন আমাদের কি উপায় হবে, তাঁর সমাধান আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে দিয়েছেনঃ
"বিসমিল্লাহির রাহমানির রাহিম" "আতিওয়াল্লাহা আতিওয়া রাসূলা ওয়া ওলি লামরে মিনকুম" আল-কোরআন।
অর্থঃ মোমেন বান্দারা, তোমরা আমি আল্লাহর তাবেদারি কর, তোমরা আমার রাসূলের তাবেদারি কর, এবং আমার আউলি-আল্লাহর তাবেদারি কর।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success