সূর্যের হার Poem by Dipro Azad

সূর্যের হার

সময়ের পার, কবিদের ঢল
কবিতা গিয়েছে ডুবে,
সূর্যের হার, ঘাতকের দল
আঘাত এনেছে পুবে।

থোরা কিছু দূরে, শ্মশানের ধারে
মায়া বালকের ছায়া,
কেঁদেছে অনেক, তবু হয়নি যে
ঐ বেহেশতরে ছোঁয়া!

বিগতের স্রোতে শমন ভেসেছে
আঁধার-শুদ্ধ আঁতুড়ঘর,
ক্ষুব্ধ বুড়োর আত্মা কেঁপেছে
কোলে আগামির চর।

চেপে ধরা টুঁটি নিবে সব সয়ে
তার হাসার সময় যে হলো,
পরতে পরতে ঝুটের জটলা
আলোয় তুমি ধুয়ে ফেলো।

কবির কালিতে ঘাতকের গান
একি মুদ্রায় নাচে,
ধুয়া ধরেছে আগামির প্রাণ
রুখার সাধ্য কি আছে!

যদি পড়ে যায় ঘৃণায় যতি,
যদি শেখা হয় সাম্যের গীতি,
তবে কবিরে ভয় কি?
ঘাতক হবে সুহৃদ;
ডুবিবে সূর্য, ডুবিবে বৃদ্ধ,
খুঁজে নিও পথ, ভুলে সব ভীতি।

Saturday, May 26, 2018
Topic(s) of this poem: change
POET'S NOTES ABOUT THE POEM
O.W.: March 29,2017.Wednesday.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success