আমি এক এঁড়ে গরু হতে চাই Poem by Arun Maji

আমি এক এঁড়ে গরু হতে চাই

Rating: 5.0

ওহে নারী
মহত্ব আমার চাই না
অমরত্বও আমার চাই না।

জন্ম জন্মান্তর ধরে
আমি কেবল
দুরন্ত এক এঁড়ে গরু হতে চাই।

তোমার সবুজ বাগানে
হঠাৎ হটাৎ ঢুকে
আমি তা লন্ডভন্ড করে দিতে চাই।
তোমার সোনালী সবুজ বাগান
তছনছ না করলে
ঘুম আমার আসে না।

© অরুণ মাজী

আমি এক এঁড়ে গরু হতে চাই
Friday, June 29, 2018
Topic(s) of this poem: bangla,desire,love,lust,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success