উন্মাদের প্রশ্ন Poem by Arun Maji

উন্মাদের প্রশ্ন

Rating: 5.0

আমরা কেউই, একে অপরের মতো নয়।
কখনো জিজ্ঞেস করেছো নিজেকে- কেন?
কেন আমরা ভিন্ন রূপ বা ভিন্ন চরিত্র নিয়ে জন্মেছি?

ভিন্ন হয়ে জন্মানোর লুক্কায়িত অর্থ এই নয় কি-
আমরা, আমাদের জীবনটাকেও
ভিন্ন রূপ আর ভিন্ন সুগন্ধ দিয়ে সাজিয়ে তুলি,
আর অবশেষে ভিন্ন সুগন্ধ বুকে প্রস্থান করি?

আমি তবে আমার মতো করে সুন্দর না হয়ে,
আমি বচ্চন বা মাধুরী হতে চাইবো কেন?
আমি মুকেশ অম্বানী হতে চাইবো কেন?
আমি কেন অরুণ মাজীর
সবচেয়ে সুন্দর সংস্করণ হতে চাইবো না?
কোকিল, আরও সুন্দর একটা কোকিল হতে পারে।
সে কি ময়ূর বা চড়ুই হতে পারে?

© অরুণ মাজী

উন্মাদের প্রশ্ন
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success