কোন ঘরকে তুমি যদি দরজা জানালা বন্ধ করে
দীর্ঘ সময় ফেলে রাখো, তো কি হবে?
সেই ঘরে পচা শ্যাওলা, আর ইঁদুর আরশোলার
উপদ্রব ঘটবে। আবদ্ধ দুর্গন্ধযুক্ত সেই ঘর
যে কোন রকম বসবাসের অযোগ্য হয়ে উঠবে।
তুমি যদি বিশেষ প্রকার সংস্কার বা বিশ্বাস দিয়ে
তোমার চেতনাকে দীর্ঘ সময় আবদ্ধ রাখো,
আর নতুন কোন চিন্তা ভাবনাকে
তোমার চেতনার মধ্যে ঢুকতে না দাও;
তো কি হবে?
তোমার আবদ্ধ দুর্গন্ধযুক্ত চেতনা তখন
সুস্থ মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে।
পৃথিবীতে ঘটতে থাকা ভালো খারাপ-
সব ব্যাপারেকেই তোমার চেতনার মধ্যে
ঢুকতে দিতে হবে। চৈতণ্যের বৃদ্ধির জন্য
আলো জল ঝড় বৃষ্টি মেঘ সবই দরকার।
চেতনা যাদের মুক্ত, তারাই কেবল
ঈশ্বর আর মহাবিশ্বকে জানতে পারবে।
-অরুণ মাজী-
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
If you have a special type of reform or faith, Keep this in mind and this will bring consciousness ahead for long time to generate and implement new ideas. An amazing and brilliant poem is well penned on freedom topic...10