বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘাড়ে। Poem by Arun Maji

বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘাড়ে।

Rating: 5.0

দুঃখের কথা কি জানো?
কালো মেয়ের ভালো মন হলেও
তার দিকে কেউ ফিরেও দেখে না।
অথচ উঁচু বুকের চকচকে মেয়ে
উঠতে বসতে আছোলা বাঁশ দেবে জেনেও
সবাই তার বুকে হুমড়ি খেয়ে পড়তে চাই।

"সত্য" হলো, ভালো মনের কালো মেয়ে।
সত্যের মধ্যে সুখ আছে, শান্তি আছে;
তবুও কেউ সত্যকে গ্রহণ করে না।
মিথ্যে নামের উঁচু বুকের চকচকে মেয়ে
জীবনভর রগড়ে রগড়ে যন্ত্রণা দেবে জেনেও ;
মানুষ তারই বুকে
বারবার হুমড়ি খেয়ে পড়তে চাই।.

একেই বলে-
বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘাড়ে।

© অরুণ মাজী
Painting: Bryce Cameron Liston

বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘাড়ে।
Thursday, August 2, 2018
Topic(s) of this poem: lies,truth
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 02 August 2018

Yes All glitters is not gold Know it all but show bold to defeat other to gain it fold by fold! // nice writing

0 0 Reply
RANAJIT DAS 02 August 2018

অপ্রিয় হলেও সত্য.....................

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success