মৃত্যু যখন অপরিণত, কেড়ে নেয় তরুণ প্রাণ,
চোঁখের জল বুকে বেঁধে, ঈশ্বর হারায় মান।
হাহাকারের পৃথিবীতে আজ মরুদেশের শূন্যতা,
হারিয়ে গেল মিথ্যা স্বপ্নগুলো, পেল না পূর্ণতা।
শান্তির নীড়, ওই নদীতীর, আর ছোট্ট বাড়ি,
স্বপ্ন মোড়া জীবনে আম-পলাশের ছিল সারি।
আশার শিশু গাছে ধরেছিল অন্তহীন বাসনা,
বিদায় ঘন্টা হরিবোলে লিখছে দুঃখের সূচনা।
সর্বশক্তিমান, সদা বিরাজমান, অনন্ত তার ব্যাপ্তি,
ভুল বিচারক তুমি, কেন দণ্ড এ চরম শাস্তি?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
A beautiful poem on death - not an easy topic! Impressive work! Thanks.