উন্মাদ বাণী (ক্ষমা) Poem by Arun Maji

উন্মাদ বাণী (ক্ষমা)

Rating: 5.0

নদীর বুকে বিষ মিশিয়ে, তাকে হত্যা করো তুমি।
তবু নদী তোমাকে শস্য দেয়, তোমার তৃষ্ণা মেটায়।
ফুলকে বৃন্ত থেকে ছিঁড়ে, তাকে হত্যা করো তুমি।
তবু ফুল তোমাকে সুগন্ধ দেয়, সুমিষ্ট ফল দেয়।
ভাবো, কি অসীম ক্ষমা তাদের! করুণা তাদের!

অথচ মুখপোড়া অরুণ মাজী? চোখের পলকে
একদিন যার জীবন নিভে যাবে, সে হারামজাদা-
কাউকে ক্ষমা করতে শিখলো না। হতচ্ছাড়া রগড়ে
রগড়ে যন্ত্রণা পাচ্ছে, তবুও ক্ষমা সে করবে না।

জীবনে কি চাও হে মানুষ, জীবনে কি চাও তুমি?
গর্ব অথবা শান্তি? ঔদ্ধত্য অথবা মালবিকা ওষ্ঠের মধু?
অহং অথবা একটু হাসি, একটু হুল্লোড়?
বিতর্ক বিজয়, অথবা সুখ? কি চাও, কি চাও তুমি?

ক্ষমা না করলে, ক্ষমা কিভাবে পাবে?
শান্তি কিভাবে পাবে? সুখ কি ভাবে পাবে?

© অরুণ মাজী

উন্মাদ বাণী (ক্ষমা)
Monday, August 6, 2018
Topic(s) of this poem: forgiveness,peace
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success