হটাৎ করে যখন লটারি জিতলে;
ঈশ্বরের কাছে কখনো নালিশ করো না তুমি-
"হে ঈশ্বর, কেন আমাকে এ সৌভাগ্য দিলে তুমি? "
কিন্তু যেই না তুমি, তোমার গচ্ছিত সম্পদ,
শেয়ার বাজারে হারিয়ে সর্ব্বশান্ত হলে;
ঈশ্বরকে গালমন্দ আর নিন্দা করো তুমি-
"হে ঈশ্বর, কেন এতো নির্মম একচোখা তুমি? "
চির সত্য হলো- তুমি যদি সুখ আর আনন্দে,
সারাজীবন হুঁকো টানতে থাকো, তা তোমার কর্ম্মের ফল।
আর তুমি যদি সারাজীবন রগড়ে রগড়ে যন্ত্রণা পেতে থাকো,
তাও তোমার-ই আপন কর্ম্মের ফল।
ঈশ্বর এক চোখা নয়।
একচোখা হলো, তোমার লোভ আচ্ছাদিত হৃদয় চক্ষু।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem