উন্মাদ বাণী (ঈশ্বর) Poem by Arun Maji

উন্মাদ বাণী (ঈশ্বর)

Rating: 5.0

ওরে "ঘোমটা নিচে খ্যামটা নাচ" নাচা মানুষ,
ঈশ্বর তোকে খেতে দেয়
ঈশ্বরকে তুই খেতে দেওয়ার কে?
ঈশ্বর তোকে আশ্রয় দেয়
ঈশ্বরকে তুই আশ্রয় দেওয়ার কে?
ঈশ্বর তোর ঘন্টা বজায়
ঈশ্বরের জন্য তুই ঘন্টা বাজাবি কেন?

তুই বরং মানুষকে খেতে দে।
মানুষকে আশ্রয় দে।
মানুষকে ঘন্টা বাজিয়ে আরতি কর।

© অরুণ মাজী

উন্মাদ বাণী (ঈশ্বর)
Tuesday, August 7, 2018
Topic(s) of this poem: god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success