বিবেক নাশ Poem by bikash maiti

বিবেক নাশ

"বিবেক নাশ"
বিকাশ কুমার মাইতি

এই দেখুন গাছটা দাঁড়িয়ে
ডাল পালা নেই ওর কাণ্ডে,
তবুও বাঁচার আপ্রাণ চেষ্টা
সূর্যের দীপ্তিতে

দিন দিন ব্যাথার দগ্ধ জ্বালা
কাটারি হাতে মানবতা,
নিমেষে ধূ ধূ মাঠ
দাঁড়িয়ে কেবল অট্টালিকা

টাকা, টাকা জীবনের শেষ কথা
মানবিকতা ভয়ে ভয়ে অভ্যন্তরে হত্যা|
চারপাশে জেগে টাকার নেশা
শুকিয়ে জঠর বিশ্ব কাতর
হিংসা, লোভ, লালোসা পেয়েছে অমরতা|

জীবনের চরম দান যার অবদানে
মানব তাকেই ছেদ করে সর্বাগ্রে|
কৃত্রিমতা হাতে হাতে-
কুফলে আজ বিষ
শত সাধনায় আলোক শিশুর হাত ধরে
স্বর্গ মর্তের ভেদ যাবে ঘুচে|

POET'S NOTES ABOUT THE POEM
চেতনার সঞ্চার
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
bikash maiti

bikash maiti

Durbachati
Close
Error Success