বোতলবন্দির সমাজতন্ত্র Poem by RAJAT GHOSH

বোতলবন্দির সমাজতন্ত্র

Rating: 5.0

যখন ঘুমন্ত বাতি জেগে ওঠে নীরবে
তখন বুঝি সাজানো সন্ধ্যা নামে মহানগরে!
মুখোশ মোড়া মনমরা দখলের ফুটপাথে
কত কচি জীবন যুদ্ধে ময়দান মাঠে;
দিনের শেষে, রক্তিম, ক্লান্তিহীন কায়া,
খোঁজ নিও তো, এ বুঝি কোনো এক মায়া।

বড় রাস্তা, বড় ব্যস্ত, থামে লালবাতি
গোনা হয়নি, কচি হাতে আছে কটা বাটি?
জানলায় কাঁচ নামে, কে জানি উঁকি মেরে চায়,
সিকে যদি ছেড়ে তবে, বুঝি একজনই পায়!
ওরা জানে সমাজতন্ত্র, রাতে ভাগ বাটোয়ারা
সমবায়ে সবাই সমান, না হলে সব ছন্নছাড়া!

বাতি তখনও জ্বলে মধ্য রাতের সুনসান চৌরাস্তায়
ঘুমন্ত শহর জানে কি গল্প, "বোতল বন্দির বস্তায়? "
আহা মহাকাল!নিশ্চিত দুপুরের অপেক্ষায় ওরা
ঘোর নেমেছে মশার দেশে, চাঁদের আলো মোড়া!

নিভছে বাতি ভুবন ভোরের ভবিষ্যতে
পাখি ডাকছে একলা নিস্তব্দ নীলাকাশে!

Friday, July 31, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 31 July 2020

Reality in maintaining righteous life is very difficult Reality in maintaining embezzlement rights is easy lull

1 0 Reply
Mahtab Bangalee 31 July 2020

ওরা জানে সমাজতন্ত্র, রাতে ভাগ বাটোয়ারা সমবায়ে সবাই সমান, না হলে সব ছন্নছাড়া! ...excellent

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success