অশ্লীল উন্মাদের প্রলাপ Poem by Arun Maji

অশ্লীল উন্মাদের প্রলাপ

Rating: 5.0

ভদ্রতা সভ্যতা মান সন্মান শ্লীলতা অশ্লীলতা ইত্যাদি
ফালতু শব্দ নিয়ে, ছুঁচো ছারপোকার মতো সাধারণ
মানুষ দাপাদাপি করবে। কিন্তু যারা আর্যভট্ট বা
আইনস্টাইন ভাবধারার মানুষ, তারা কি এসব ফালতু
ব্যাপার নিয়ে মাথা ঘামাবে? নাহঃ কখনো না। কেন?

তাদের চিন্তা- আলো নিয়ে। মহাবিশ্ব নিয়ে। তারা সূর্যের
সাথে হুঁকো টানে। বৃহস্পতির সাথে কানামাছি খেলে।
অরুণ মাজীর জাঙ্গিয়া কতটা লম্বা, তা মাপার কি
সময় আছে তাদের? মালবিকার ঠাম্মা ক ইঞ্চি লম্বা
স্কার্ট পরে পথ হাঁটে, তা মাপার সময় আছে তাদের?

নেই। তাদের সময়ও নেই, ইচ্ছেও নেই। যে বিচার-
মানুষকে কেবল কাঁদায়, কিন্তু মানুষের চোখের জল
মুছতে অক্ষম, সে সব "ফোর টোয়েন্টি বিচার"।
ফোর টোয়েন্টি চরিত্রের লোক যারা, তারাই কেবল
এসব ফোর টোয়েন্টি ব্যাপার নিয়ে মাতামাতি করে।

© অরুণ মাজী

অশ্লীল উন্মাদের প্রলাপ
Saturday, August 25, 2018
Topic(s) of this poem: culture
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success