তোমায় বাসবো ভালো যত্নে আমি,
তুমি যে আমার কৃষ্ণকলি।
ওগো গুনগুনিয়ে তুমি অলি
তোমায় আমি বলছি কলি,
শুনছো না তবু আমি বলি,
তুমি যে আমার কৃষ্ণকলি।
হনহনিয়ে আগুয়ান তোমার পদখানি,
ইশারাতে বোঝোনা তুমি, দিলে আমায় গালি,
তাইতো বলি, মরবো আমি চাপা দিয়ে বালি।
শুনলে তো, তুমি যে আমার কৃষ্ণকলি।
হা...হা...হা...হাসছো তুমি ওগো মনমোহিনী,
মিষ্টি তোমার ওষ্ঠ খানি, মিষ্টি তোমার বাণী,
প্রেমের আগে জীবন ভোটের আমি প্রার্থী পাণি,
শুনলে তো, তুমি যে আমার কৃষ্ণকলি।
ওগো কৃষ্ণকলি, তোমায় আমি বলি,
রূপসাগরে ডুব দিয়েছ ওগো মনের কলি।
তাইতো বলি, আমি হবো ভ্রমর অলি,
তোমার সাথে ঘুরবো প্রেমের সব গলি।
ওগো কৃষ্ণকলি বলছি তোমায় শোনো,
পালিয়ে যেওনা যেন দিয়ে ছলনা কোনো;
নুপূর আমি কিনেছি মেলায় একখানি,
শোনো তুমি, তুমি আমার রাজ্যের রানী।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
krishnakalir gan, a beautiful poem.