উন্মাদের সাবধানবানী Poem by Arun Maji

উন্মাদের সাবধানবানী

Rating: 5.0

"পাপের ফল" ঘুমন্ত আগ্নেয়গিরির মতো।
আগ্নেয়গিরি অনেক বছর ঘুমিয়ে থাকে বলে,
মানুষ তাকে বড় বেশি পাত্তা দেয় না। মানুষ
দিনরাত তার বুকে মাতাল হয়ে চড়ুইভাতি করে!

একদিন হটাৎই, সুপ্ত সেই আগ্নেয়গিরি তার
হিংস্র-ক্ষুধার্ত নখ আর দাঁত নিয়ে মানুষের উপর
ঝাঁপিয়ে পড়ে। ঘুমন্তরা কেবল ঘুমন্ত, মৃত কিন্তু নয়।


উন্মাদের সাবধানবানী, অরুণ মাজী

উন্মাদের সাবধানবানী
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success