বিচলিত জাতি বি-সম মোহে
বিবিধের সুখ বাণী না কহে,
জানি না কোন সুখের তরে
ভেদাভেদ শান্তিতে যে চড়ে।
কোন নব পথ দেখলে তুমি
ভুলে অতীত বিবেক বাণী,
রক্তধারার জয়গান গুনে
ওদিকে কাঁদছে শান্তি রানী।
ভুলছি বৃন্ত কুসুম জোড়া
স্বপ্নে আমার এ দেশ বোনা,
ভুলছি আমরা দেশের আহ্বান
বিবিধের মাঝে মিলন মহান।
এগিয়ে যাক রাজার নীতি,
দুটো প্রাণ গেলে কি ক্ষতি!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
You look at the new path. Forget the old path. Violence is so sad. This provokes thought. But we hope in new path you will get happiness. An amazing poem is well penned.10