সত্তার কাছে বার্তা Poem by Dipro Azad

সত্তার কাছে বার্তা

মেঘের মাঝে উড়াল দিবে কি?
বিষন্নতার ডানা মেলে
ভাসবে কি ওই কালো আকাশে?
নাকি বিছিয়ে দিবো নীল কার্পেট
বেদনাঠাসা বুনো বাগানে?
চোখের জলে লুকিয়ে যে স্রোতস্বিনী
পাড়ে নৌকো আমার দাঁড়িয়ে
চাইলে তুমি সুখের খোঁজে
যেতে পারি দুজন হারিয়ে।

তবে বলি কি দুখের অসুখ তোমার
নিজের মধ্যে কান্না-সিন্ধু রেখেছো লুকিয়ে;
মাঝেমধ্যে যে কটা পাখি বারান্দায় এসে বসে,
তাদের ফুস মেরে তাড়িয়ে দিও না;
তাদের সাথে কথা বলো, কথা বলো নিজের সাথে,
কথা বলো রাস্তার পাশে ভয়ে জড় কুকুর
আর তারে সদ্য লাথি মেরে তৃপ্ত লোকটার সাথে;
হয়তো তাহলে হারানোর প্রয়োজন আমাদের হবে না।
হও তুমি সত্য, হও সুখী, আর নাহয় আমি তো আছিই।

Sunday, June 6, 2021
Topic(s) of this poem: self discovery
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success