কোথায় তুমি মালবিকা? Poem by Arun Maji

কোথায় তুমি মালবিকা?

ঘুম আসে না।

ঝনক ঝনক
এ কার কাঁকন ধ্বনি?
ঝম ঝম
এ কার নূপুর পায়ের নৃত্য?
কার ভেজা চুলের সুগন্ধ
হিমেল বাতাসে?

তিনমাস হলো
চলে গেছো তুমি।
কোথায়? কতদূরে?
কোন দূর দেশে?

তোমাকে আসতেই বা হলো কেন?
আর যেতেই বা হলো কেন?
বেশ তো ছিলাম
একলা পৃথিবীর নৈসর্গ সুখ
একলাবুকে নিয়ে।
একলা সেই পৃথিবীতে
একাকীত্বের গরল ঢাললে কেন?

একি! দরজাটা
দুম করে খুলে গেলো কেন?
কে? কে ওখানে?

মালবিকা! তুমি? এতো রাতে?
কেন এলে? কেন এলে ফিরে?
বেশ তো ছিলাম আমি
তুমি হীনতার যন্ত্রণা বুকে নিয়ে।

বেশ! এসেছো যদি বসো।
কেমন আছো?
চোখ তোমার ছায়া ছায়া কেন?
শরীর খারাপ নয় তো?

আমার শালটা একটু
জড়িয়ে নাও বরং।
ততক্ষণে একটু চা বানাই আমি।
জানো, তুমিহীন জীবন
খুব কষ্টের।
ছুঁয়ে দেখো।
এই নিঃসঙ্গ বুকটা একটু ছুঁয়ে দেখো।

একি! কোথায় তুমি?
কোথায় তুমি মালবিকা?

© অরুণ মাজী

কোথায় তুমি মালবিকা?
Thursday, December 27, 2018
Topic(s) of this poem: love,pain
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 28 December 2018

Why you came and why you went we did not know but an impression was left. A brilliant poem is well penned.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success