বলিভারের উদ্দেশ্যে ভজন ।। পাবলো নেরুদা Poem by Rahman Henry

বলিভারের উদ্দেশ্যে ভজন ।। পাবলো নেরুদা

Rating: 5.0

.
জনক আমাদের, স্বর্গে আছো তুমি,
জলে, বাতাসে,
অামাদের সমুদয় নীরবতা আর বিস্তীর্ণ অক্ষাংশের মধ্যে
সবকিছুই বয়ে বেড়াচ্ছে তোমার নাম, আমাদের বাসভূমিতে, জনক:
তোমার নাম মিষ্টতা বাড়াচ্ছে ইক্ষুকাণ্ডে
বলিভার টিনে আছে বলিভার দ্যুতি,
বলিভার পাখিটি উড়ে বেড়াচ্ছে বলিভার আগ্নেয়গিরির ওপর দিয়ে
আলু, যবক্ষার, বিশেষ ছায়াগুচ্ছ,
স্রোতস্বিনীগুলো, ফসফরাস পাথরের ধমনী-শিরা
সবকিছুই জন্মাচ্ছে নির্বাপিত তোমার জীবন থেকে,
তোমার রেখে যাওয়া গুপ্তধন ছিলো নদীরা, সমতলভূমিগুলো, ঘন্টিমিনারসমূহ
তোমার রেখে যাওয়া গুপ্তধনই আমাদের দৈনন্দিন খোরাকী, ওহ জনক আমাদের।
.
বাঙলায়ন: রহমান হেনরী
.
#Bengalized by #RahmanHenry

This is a translation of the poem Chant To Bolivar by Pablo Neruda
Wednesday, October 31, 2018
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 31 October 2018

সবকিছুই জন্মাচ্ছে নির্বাপিত তোমার জীবন থেকে......ওহ জনক আমাদের /// absolute translation

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success