তুমি বরং নিদ্রাহীন থেকো... Poem by Ruby Mostazir

তুমি বরং নিদ্রাহীন থেকো...

Rating: 5.0

হঠাৎ করেই মনটা কেমন করছে
হয়তো "অসময়ে "তোমাকে মনে পড়লো বলে
অথচ "অসময় " হতে পারতো যেকোনো সুন্দর "মুহূর্ত " আর অসম্ভব" শব্দটা বদলে যেয়ে
পারতো যেকোনো "সম্ভবনা "...
শুধু তুমি আজ পাশে থাকলে,
একটু বেহিসেবি হয়ে ছুঁটে আসলে?
একটা দিন কি নিয়মের সব শিকল ছিঁড়ে ফেলা
যায়না...একটা দিন লাভ- ক্ষতির হিসেব ভুলে
হৃদয়ের টানে ছুঁটে আসলে...
শেয়ার বাজারে কি ধ্বস নামতো?
বিশ্বের অর্থনীতিতে মন্দা যেতো?
নাকি বাংলাদেশে শতাব্দীর সবচেয়ে
ভয়াবহ দুর্ভিক্ষ হয়ে যেত...
তুমিতো কেবল দুরন্ত এক ব্যাবসায়ী নও
তারও আগে তুমি " প্রেমিক "
জানি এখনো তা ভুলোনি...
এখনো আমাকে ভেবে ভেবে দীর্ঘশ্বাস ফেলো
বুকে অসুখ বাঁধাও...

আজ নামাজে বসেও বারবার
তোমার কথা মনে পড়ছিলো...
জানি এটা ঠিক না, কিন্তু...
হৃদয়ের কাছে আমি যে বড় অসহায়!
তোমার ভাবনা আমাকে
এক দন্ডও স্বস্তি দিবেনা কি...
বর্ষার দুপুর গুলো যা ইচ্ছে তাই বাজে
চেপে রাখা ইচ্ছে গুলোকে নেড়ে চেড়ে দেয়
অকারণ মনটা খারাপ করে দেয়.

আজ বাতাসে ভেসে আসছে
তোমার গা 'য়ের গন্ধ
বৃষ্টির শব্দকে মনে হচ্ছে তোমার কণ্ঠস্বর
তুমি কি একটু আগেই আমাকে ভেবে ভেবে
দীর্ঘশ্বাস ফেললে? সঙ্গে সঙ্গে বুকের বাম পাশে
কষ্টরা বাসা বাঁধলো....
একটু আগে জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে
তোমার বুক ভিজিয়ে দিয়ে গেলো...
সে তো আমারই কান্না...
তুমি জানালায় তাকিয়ে দেখো
আমার চোখের জলে "ঢাকা " শহর
কেমন গোসল সেরে নিচ্ছে...

এভাবে কাঁদাতে থাকলে
একদিন আমার কান্না ঝড় হয়ে
তোমার শহরটাকে তছনছ করে দিবে
সারারাত তোমাকে ঘুমোতে দিবেনা...
তুমি ঘুমের ঔষধ না কিনে বরং
নিদ্রাহীন থেকো, আমাকে ভেবে ভেবে? ? ?

Saturday, November 3, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 12 February 2020

আজ নামাজে বসেও বারবার তোমার কথা মনে পড়ছিলো... জানি এটা ঠিক না, কিন্তু... হৃদয়ের কাছে আমি যে বড় অসহায়! //// অসাধারণ প্রেমের ভাব প্রকাশ প্রেম সে সত্য প্রেম রাখে নিদ্রাহীন অজস্র মুহুর্ত প্রেম সে সত্য প্রেম হীন শর্তে থাকে জীবন্ত

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success