মৃত্যু আজকাল আমাকে ভাবায় খুব Poem by Ruby Mostazir

মৃত্যু আজকাল আমাকে ভাবায় খুব

Rating: 5.0

জানি মেঘে মেঘে অনেক হয়েছে বেলা,
অস্তমিত সূর্যের মতো একদিন
শেষ হবে আমাদের এই পথ চলা,
বেলাশেষে সবারই হয়ে যাবে ছুটি
তখন মৃত্যু এসে দাঁড়াবে দরোজায়
শেষ হবে একে একে জীবনের সব অধ্যায়...

অথচ মৃত্যু অনিবার্য জেনেও
আমরা ভুলে যাই....
স্রষ্টার কাছে প্রত্যাবর্তনের কথা
আসলে এটাই বুঝি মানুষের প্রবণতা
সব জেনে বুঝে আমরা তবুও হায়
কেমন দম্ভ করি, দাপিয়ে বেড়াই
পথভ্রষ্ট পথিকের মতো
গোলক ধাঁধায় কেবল হারাই

যেতে হবে সবকিছু ফেলে একা একদিন
স্বজনরা কাঁধে তুলে নিবে...
কেঁদে কেঁদে এগিয়ে দিবে অনেকটা পথ
হয়তো কেউ কেউ ভুলে যাবেনা বলে করবে শপথ
তারপর চিরবিদায়, তারপর একা -একা
সব কিছু ফাঁকা ফাঁকা অন্ধকারে ঢাকা
তারপর আরো বহুদিন একা, খুব বেশী একা....
হয়তো কোনো কোনো জুম্মাবারে
প্রিয়জনের মিলবে দেখা
দুফোঁটা চোখের জল ফেলে করবে মুনাজাত
হয়তো প্রতিদানে হবে কিছুটা গুনাহ মাফ
হয়তোবা মিলবে কিছুটা নাজাত...

মেঘে মেঘে অনেক যে বেলা হয়ে গেলো
জানি একদিন চলে যেতে হবে...
পিছে পরে রবে সব ভালোলাগা,
ভালোবাসা, প্রিয়জন...
ফুরাবে পৃথিবী থেকে আমার সব প্রয়োজন
শেষ হয়ে যাবে আমার গল্প
হয়তো নতুন কোনো গল্পের হবে শুরু
এভাবেই চলে খেলা অনন্তকাল
কেউ কেউ চলে যায়, কেউ দেখে নুতন সকাল

বস্তুত জন্ম নিলেই যে মরে যেতে হয়
সরল সত্যটা হায় ভুলেছে মানুষ আজ
কেবল ব্যাস্ততা, ছোটাছুটি
পাহাড় সমান কাজ আর কাজ
অথচ ডাকিনা আল্লাহকে, পড়িনা নামাজ...

Tuesday, November 20, 2018
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
MAHTAB BANGALEE 16 February 2021

Death is an ultimate station of every life; But death is nothing to the pure soul; immaculate and virtuous soul can greet the death with smiling........

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success