বরণে মৃত্যু, শহীদ তুমি সুখ দিয়েছো কারে?
তব শত্রু যত সব তারে?
দিশা হীন তারা সুখ ভোগে অযোগ্য সব।
খুনি ম্যাকবেথ ফেলে বিদ্বেষের নিঃশ্বাস
ডানকান, রাজা, দিতেছো সুখ নিদ্রা তুমি, চির শান্তির
ত্যাগী শান্তি, ত্যাগী নিদ্রা, আমি, হয়েছি খুনি ।
আচ্ছা শহীদ এরও মৃত্যু হয়?
রোজ রোজ।
জন্মালে মরিতে হবে অমর কে কোথা রবে!
যে শহীদ, যে মৃত তাকে মেরে কী লাভ?
তুমি তাকে মেরে মেরে বাঁচিয়ে তুলছো না?
শুধুমাত্র স্বহস্তে মারার আনন্দ পেতেই কি?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
beautiful expression- যে শহীদ, যে মৃত তাকে মেরে কী লাভ? তুমি তাকে মেরে মেরে তো বাঁচিয়ে তুলছো স্বহস্তে মারার আনন্দ পেতেই কি? //