প্রণয়লীলার পর ।। ম্যাক্সাইন কুমিন Poem by Rahman Henry

প্রণয়লীলার পর ।। ম্যাক্সাইন কুমিন

Rating: 5.0


.
অতঃপর, আপোষ।
দেহ দু'টি পুনঃগ্রহণ করছে নিজেদের সীমারেখা।

উদাহরণস্বরূপ, এই পা দুটো, আমার।
তুমিও গুটিয়ে নিচ্ছো হাত দুটোকে।

আমাদের আঙুলের, ঠোঁটের চামচগুলো
স্বীকার করে নিচ্ছে নিজ নিজ মালিকানা।

বিছানাপত্র হাই তুলছে, দরোজা
খুলে যাচ্ছে উদ্দেশ্যহীন

এবং মাথার উপরে, একটা বিমান
গেয়ে উঠছে অবতরণের অভ্যস্ত গান।

কিছুই বদলায়নি, কেবল
একটা সময় এসেছিলো, যখন

যে এখন স্বরূপ হারাচ্ছে
সেই নেকড়ে, অকস্মাৎ গর্জে ওঠা নেকড়ে

আলতো ভঙ্গিমায় নিচে নামলো, আর ঘুমিয়ে পড়লো।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ম্যাক্সাইন কুমিন (৬ জুন ১৯২৫ - ৬ ফেব্রুয়ারি ২০১৪) : মার্কিন কবি ও লেখক; ১৯৮১-১৯৮২ মেয়াদে, সেদেশের লাইব্রেরি অব কংগ্রেসে পোয়েট লরিয়েট কনসালট্যান্ট নিযুক্ত হয়েছিলেন। ফিলাডেলফিয়ায় এক ইহুদি পরিবারে জন্ম নেয়া কুমিন কবিতার জন্য পুলিৎজার ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ছিলেন, সম্মানসূচক ডিগ্রী পেয়েছিলেন ছয়টি। নিউ হ্যাম্পশায়ারের ওয়ার্নারে, ৮৮ বছর বয়েসে, মৃত্যুবরণ করেন।
.

*
#MaxineKuminPoems
.
[ছবি: ১৯৭৬ সালে কুমিন]
.

This is a translation of the poem After Love by Maxine Kumin
Wednesday, February 6, 2019
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success