বেহিসাবি বর্ষা Poem by RAJAT GHOSH

বেহিসাবি বর্ষা

বৃষ্টি নেমেছে শীতের শেষে
হাসছে সূর্য লুকানো বেশে
তন্ময় হয়ে কেঁপে উঠে মন
আর শুনি আগামীর আবাহন।

তপ্ত বোশেখ এসে গেছে দূরে
হারিয়ে হাসি রোদ এসেছে ছুড়ে
তোমার মতো মনটা কেমন দোলে
চাঁপা শিশু ছোট সবুজ কোলে হেলে।

বর্ষা বুঝি এসে গেছে নেই বুঝি দূরে
হারানো সুর বেঁধেছে বাণী সুরে সুরে
এমন কেন কান্না হাসে পৃথিবীর প্রান্তে
মানুষ তুমি চেয়েছ কি একবার জানতে?

বৃষ্টি নেমেছে মরু ঝড়তে বালি খানখান
উড়ছে ধুলি শুষ্কতার বুঝি আর্দ্রতার নিশান
মরুবাগানের কাঁটা গাছের ঝলসানো সন্ধ্যায়
শুকনো খেঁজুর আর একলা পাখি সময় কাটায়।

হটাৎ তখন ঘুম ভেঙে যায় গঙ্গার সমভূমি মাঝে
সকাল থেকে উর্বরতা ছোটে ছককাটা জমি লাজে
এসে গেছে বর্ষা আর সব মুছে যাওয়া ঋতুদের দল
বিশাল বৃক্ষ লতায় শুয়ে রয় সব অপরিপক্ক ফল।

ঘুম ভেঙে যায় বিজ্ঞপনে আর বিষাদময় বাস্তবতায়
কেনাকাটা বুঝি চলছে ভ্রমে হারিয়ে বাণী মানবতায়?

COMMENTS OF THE POEM
RAJAT GHOSH 25 February 2019

Thanks a lot@ Prabir Gayen

0 0 Reply
Prabir Gayen 25 February 2019

Beautiful poem dear friend ❤..., .....

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success