ভাবতে ভাবতে ভেসে যায় ভাষা
বালুতটে প্রেম ভরে ওঠে খাসা,
প্রেমের ধ্বনি তব তরঙ্গ শোনে
উত্তাল মন তব উচ্ছলতা গোনে।
নদী বিলীন তব দ্বারে শান্তির মিলন
ক্লান্ত প্রবাহিনী তোমায় করেছে আপন,
তোমার কলতানে শুনি বিশ্ব প্রেমের ডাক
মিলিয়ে দিয়েছো গোলার্ধ আর ভূখণ্ডের ফাঁক।
সেই ধ্রুপদী যুগে তোমার শব্দ শুনেছিল কবি
তোমার দেহেই অস্তগত প্রতিদিনের শান্ত রবি,
বিশ্বখাতার পাতায় পাতায় খোদিত পারাবার প্রেম
কত দেশের কত ঘরে বন্দি তোমার সুনীল ফ্রেম।
পারাবার পাড়ে গাইছে গান এক পারাবার প্রেমী
নয়ন মেলে চেয়ে রয়েছে তোমার দর্শনে ঋণী।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Beautiful poem dear poet thanks......