সেদিন সন্ধ্যায় ব্যাকুল বকুল তলে
প্রেমের পরী নেমেছিল বুঝি দলে,
গল্প হলেও সত্যি এ পরীর কাহিনী
আনন্দের আর্তনাদে উগ্র কুহকিনী।
প্রেমের পরী কাঁপছে খোদিত বকুলে
ধ্বংস ধজায় মেতেছে ধরা রসাতলে,
অনু পরমাণু পরীক্ষাগারে বিজ্ঞ বিজ্ঞানী
রাত জেগে তীব্রতা দেশপ্রেমিক মানে।
একলা পরী প্রেমের বাণী বড় জ্বালাময়
অনুন্নত প্রেমে উন্নত আজ কি কৃপাময়!
বৈশাখী কোনো এক উষ্ণ কালবৈশাখীতে
পরীর বকুল হারিয়ে যাবে সাইরেন সুনামিতে।
প্রেমের পরী গোলাপে দেখে রক্ত মাখা প্রেম
প্রেমের পড়ি সাক্ষী সাংবাদিকের মৃত্যু ফ্রেম!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
প্রেমের পরী গোলাপে দেখে রক্ত মাখা প্রেম প্রেমের পড়ি সাক্ষী সাংবাদিকের মৃত্যু ফ্রেম! ......touching expression. Beautiful poem. Thanks for sharing.
ধন্যবাদ স্যার...