মন খারাপের দেশ Poem by RAJAT GHOSH

মন খারাপের দেশ

Rating: 5.0

যদি কোনো এক ভোরে ডাকে পাখি
সকাল বেলা শিশির শীতে কাঁপে আঁখি,
এইতো বেশ মন কেমনের কাঙাল দেশ
স্বপ্ন সুখে দুঃখ বনে বনানী বিহবল বেশ।

সেই বসন্তের হলুদ বসনে মানিয়েছে মন
ওই কোকিল কথা কেঁদে ফেলে বুঝি শোন,
নেমেছে আঁধার বসন্ত বিকেলের বিস্ময়ে
তোমার হাতে হাত রেখেছে মন তন্ময়ে।

এই বুঝি চলে যাবে প্রেম গ্রীষ্মের নির্জনে
তপ্ত হৃদয় একলা আজ কালবৈশাখী গর্জনে,
পলাশ ডালে হয়তো কোকিল উড়ছে কোন দেশে
একলা মন শান্তি খোঁজে তপ্ত সোঁদা মাটির বেশে।

মন কেমনের কেমন দেশে অপেক্ষা মৃত্যুঞ্জয়ী
মন খারাপের আনন্দ দেশে সে আজ সন্ন্যাসী।

Thursday, April 18, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 18 April 2019

মন কেমনের কেমন দেশে অপেক্ষা মৃত্যুঞ্জয়ী মন খারাপের আনন্দ দেশে সে আজ সন্ন্যাসী।...This is a mind blowing excellent poem beautifully penned.10

0 0 Reply
RAJAT GHOSH 18 April 2019

Thank you sir...I am eleted

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success