পথিক কথা Poem by RAJAT GHOSH

পথিক কথা

দিন ছুটছে হনহানিয়ে
পাগল কোনো এক পথিক
জলের খোঁজে ছুটছে
মেরু থেকে মরুপথে,
ব্রহ্মান্ড বিবশ বক্ষে
বেদনায় কিনছে ব্যাথা,
ছুটন্ত ধুলোর আলোকপথে
মহাশূন্য মহাকাশে মোহময়ী
রাত্রির চাঁদ আজ সখীহারা।

সব বিচিত্রতার সাক্ষী সেই পথিক,
রাত জাগা জোনাকি আলোয়
একলা কুকুরের গানও আজ মোহময়ী,
অসংখ্য আলোকবত্রিকা নিয়ে
কালো আকাশ আজ শান্ত।

কত দেশ, কত কাল, কত মাঠ
কত মুখ, কত জাতি, কত ধর্ম,
কত মন্দির, কত মসজিদ আর গির্জা,
কত ভাষা আর উপভাষা,
তবু ভোটের লাইনে দাঁড়ানো মা
আর কোলের শিশুর কান্নার রবে
বুঝি বাজে সাম্যতার প্রতিক্রিয়া!

হ্যাঁ ওই দূরে গঙ্গার পারে ওড়ে সরস
সারি সারি পাট আর সবজি পান বরোজে
ওইতো এক চাষী তপ্ত রোদে আশা কেনে,
একটু দূরে বদলায়নি সব, দূরেও বুঝি তাই,
ওই আজানের সুরে ভেসে উঠে কৃষ্ণ নাম।

পথিক আজ সকালে সূর্যোদয় দেখেছে চাপা,
নিজের দেশের মতোই লাল সূর্য আর তার লাবণ্য,
সাদা বক উড়ছে নুয়ে পরা বাঁশ আর আম বনে,
রাখাল বালক উলঙ্গতাই প্রশ্ন করছে একই দারিদ্রতাকে;
হটাৎ মনে পড়ে যায় আগের স্মৃতিগুলো
কেমন করে গরিব পথিক চাষ করতো আগে,
কত হেঁটেছে রাখালের মেঠো পথ আর আল;
চোঁখের জলে মিলেছে দূরের দুই পথিক।

COMMENTS OF THE POEM
Prabir Gayen 05 May 2019

Very beautiful Bengali poem...thanks

0 0 Reply
RAJAT GHOSH 05 May 2019

Thank you very much........

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success