ঈশ্বর ঘাতক পুতনা Poem by Arun Maji

ঈশ্বর ঘাতক পুতনা

ঘোমটা নীচে খ্যামটা নাচে
কোন মহিয়সী মূর্তি?
আঁচলে বাঁধা শিশুর মুন্ডু
কোন নারীর ফূর্তি?

ভোট যাতনায় কাঁদে ঈশ্বর
শ্রী বিদ্যাসাগর বীর।
শির হীন দেহ ছটফটায়
বঙ্গ মূক বধির।

কবিতায় আঁকে কুম্ভীরাশ্রু
শিশু রক্তে গান।
ধর্ষিত যোনিতে ক্ষমতা আঁকে
বিধবা সিঁদুরে তান।

ঢঙ করে কাঁদে রাক্ষসী
দাঁতে ঈশ্বর রক্ত।
সঙ সেজে তালি বাজায়
পুতনা পিসির ভক্ত।

ঢঙ ঢঙানি ঢঙি পিসি
ঢঙ করেই রাজা।
ঢঙির ঢঙে ঢলেছো বাংলা
ভুগো তবে সাজা।

© অরুণ মাজী

ঈশ্বর ঘাতক পুতনা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success