একটু ভাব Poem by RAJAT GHOSH

একটু ভাব

একটু ভাব তো বিপিন
কেন তুমি করেছিলে ঋণ?
...
মেয়ের বিয়ে, সে তো খাসা কথা,
তবে তুমি কেন আজ পাও ব্যথা?
...
বুঝেছি বিপিন, চাকুরে তোমার জামাই
এই জন্যই তুমি কী করেছিলে বড়াই?
...
ভুল তুমি বুঝেছো এখন
ঠিক কি করেছিলে তখন?
...
বুঝি আমি জামাই তোমার ভন্ড
পন নিয়ে প্রমান কি করেনি সে ষন্ড?
...
দোষী সে নিশ্চয়ই বটে বন্ধু
পন দিয়ে তুমি কি কাটো নি বড়াই সিন্ধু?
...
একটু ভাব বিপিন
কেন তুমি করেছিলে ঋণ?

COMMENTS OF THE POEM
Prabir Gayen 20 May 2019

একটু ভাব বিপিন কেন তুমি করেছিলে ঋণ? ..good

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success