মানুষ
সোজা চোখে দেখতে ভুলে গেছে।
ওহে মানুষ
বাঁকা চোখে দেখলে
সোজাকেও কি বাঁকা মনে হবে না?
ছয়কে যদি নয় দেখো
অঙ্ক কখনো মিলবে কি?
মানব জীবনে তাই
অঙ্ক কখনো মেলে না।
রক্ত ঘাম ঝরিয়ে
জীবনভর অঙ্ক কষছে মানুষ
অথচ অঙ্ক তার মিলছে না।
যে গুটিকয় মানুষ
আজও সোজা চোখে দেখে
তারা আজ বুদ্ধিহীনতার দায়ে
অস্পৃশ্য পরিত্যাজ্য।
অনাহার গালিগালাজ
তাদের নিত্য সঙ্গী।
ক্লান্ত আমি আজ জানি
সক্রেটিস কেন
স্বেচ্ছায় আনন্দচিত্তে
বিষপান করেছিলেন।
মৃত্যুই মহামানবদের
নিরাপদ আশ্রয়।
© অরুণ মাজী
Painting: JL David
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
ক্লান্ত আমি আজ জানি সক্রেটিস কেন স্বেচ্ছায় আনন্দচিত্তে বিষপান করেছিলেন। মৃত্যুই মহামানবদের নিরাপদ আশ্রয়। /// সুন্দর কাব্যিক অভিব্যক্তি