আমার আনন্দ Poem by Madhabi Banerjee

আমার আনন্দ

আমার আনন্দ
মাধবী বন্দ্যোপাধ্যায়

এই বাতাস বইছে আমার আনন্দের জন্য
প্রগলভ মৌমাছিরা গুন গুন করছে আমার খুশীর জন্য
পাহাড়ের সারি সবুজে সেজে রয়েছে আমার চোখকে তৃপ্তি করার জন্য
সূর্য চন্দ্র তারা এত উজ্জ্বলআমার জন্য
চাঁদের আলো ছড়িয়ে আছে শুধু আমার জন্য
সাগর উচ্ছল আমার জন্য
এই চঞ্চল নদী আমার খুশীর জন্য
আমি নিশ্চিত এ পৃথিবী সৃষ্টি হয়েছে আমার জন্য
আমি নিজেকে আনন্দে রাখি তাও আমার জন্য।

ওই ঝরনার অঝোর ধারায় আমার আনন্দ
ওই রঙ্গীন শস্য ক্ষেতে আমার আনন্দ
আমি নিজেকে ভালবাসি আমার আনন্দের জন্য
সৃষ্টি ুষ্টি দ্রবন আমার আনন্দর জ্ন্য
বিচ্ছেদ মিলন সুখদুঃখ সব আমার আনন্দের জন্য
আমার জন্য শুধু আমার জন্য শুধুই আমার আনন্দের জন্য
এই ব্রহ্ম যা আমার আত্মা আছে
কারণ ‘আনন্দাদ্ধেব খল্বিমানি ভূতানি জায়ন্তে'।।

Tuesday, June 25, 2019
Topic(s) of this poem: joy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success