এই নীল আকাশের নীচে যখন বসে থাকি,
ওপরে অনন্ত আকাশ,
সাদা চাঁদটা একটু ভাঙা,
এভারগ্রীন গাছগুলো যেন চাঁদকে প্রায় ছুয়ে ফেলছে!
দূরে হাইওয়ের সোঁ সোঁ গাড়ীর আওয়াজ
যেন সমুদ্রের ঢেউ,
বাড়ীর পেছনের বাগান হয়ে যায় সমুদ্রতীর,
পাশের বাড়ীর রঙীন ছাতাগুলো আরও মনে করায়
সমুদ্রতীরের বালিতে বসে থাকা,
একটু কাঁপুন-দেওয়া হাওয়া দিচ্ছে সনসন করে,
উইলো, আর ক্র্যাব অ্যাপেলের ডালগুলিকে দুলিয়ে,
ধীরে ধীরে আকাশের রঙ গভীর থেকে গভীরতর হচ্ছে!
এই সন্ধ্যে আসবে না আমার জীবনে প্রতিদিন!
আকাশের এই রঙের খেলা দেখবো না প্রতিদিন!
এই রঙের মধ্যে ডুবে যাবো না প্রতি সন্ধ্যেয়!
অনন্ত আকাশ, স্বর্গীয় বাতাস, অনির্বচনীয় ভালোবাসা -
ঈশ্বরের আশীর্বাদের মতো,
আমার জীবনের পাতায় পাতায় লেখা থাকবে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
A lovely poem in Bengali - how imaginative - the backyard feels like a sea-shore!
Thank you, Banamala! Appreciate your comments.