পাখির ছড়া Poem by RAJAT GHOSH

পাখির ছড়া

পুকুর পাড়ে সাদা বক
জামের ডালে কোকিল কুহু,
একলা বসে গাইছে দেখো
দোয়েল শ্যামা টিয়ে বহু।

ছোট্ট চড়াই ফুরুত ফুরুত
হাসছে দেখো ময়না যত,
শালিকরা সব শান্ত বড়
বকম বকম পায়রা কত।

কাকাতুয়া চাতক ময়ূর
দেখতে যদি চাও,
রাজহাঁসের হাতটি ধরে
একটু দূরে যাও।

মোরগ মুরগি চিল শকুন
সবাই ওরা পাখি,
দিনেরবেলা দেখতে গেলে
থাকবে পেঁচা দেখা বাকি।

ঘুঘু পাখি ঘ্যানঘ্যান করে
বুলবুলি টা বেশ মিষ্টি,
তোতাপাখি কথা বলে
দেখেছো বাজপাখির দৃষ্টি?

বাবুই কত বাসা বোনে
তালের পাতায় পাতায়,
সব পাখিকে চিনতে হলে
দৃষ্টি রাখো বাংলা বাসায়।

Monday, August 12, 2019
Topic(s) of this poem: birds
POET'S NOTES ABOUT THE POEM
A rhyme on BIRDS OF BENGAL... especially for Preprimary, Standard-I and Standard-II students...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success