মানুষ কি বলছে
এখন আর শুনি না
দেখি, ওরা কি করছে
কি ওদের ব্যবহার
দু-চারটা নমুনা তুলি
মাথার কম্পিউটারে ফেলি
তাতেই বেরিয়ে আসে
ওদের প্রকৃত পরিচয়
বলতে দ্বিধা নেই
বেশিরভাগ ফলই এক রকম
মানুষের মুখটা ওদের মুখোশ
আসলে ওরা শেয়াল, হায়না, বনশুয়োর
বা অন্য কোন জানোয়ার।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
আসলে ওরা শেয়াল, হায়না, বনশুয়োর বা অন্য কোন জানোয়ার।..Your perception about topics mentioned is wonderful and you have brilliantly penned this poem.