ভোলা মন—
ও ভাই চলার আগে বুঝেনেরে
বুঝে নে তুই জীবনে রে
ভালো করে না বুঝে মন
যাসনে সদাই ভুল করে
ও ভাই চলার আগে বুঝেনেরে
বুঝেনে তাই বেশ করে
বহিস না আর ভুলের বোঝা
পথটি বুঝে চলরে সোজা
ভুল দিয়ে ভুল হয় না খোঁজা
ও ভাই বুঝেনে তাই বেশ করে
ও মন বুঝে নে জীবনটা রে
বুঝেনে তাই বেশ করে
ওরে ভুলের পরে ভুলের খেলা
এতো নয় কাঁটা দিয়ে কাঁটা তোলা
ও ভাই ছেড়ে দে সব ছলা কলা
কেবল সোজা পথটি চল ধরে
ও মন চলার আগে বুঝেনে রে
বুঝে নে পথ বেশ করে
- - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem