প্রিয়া Poem by Ali Ahasan

প্রিয়া

ভুবন মাঝে আমি প্রেমসম্রাট! প্রিয়া মোরে,
করিয়াছে আলিঙ্গন তব বাহুডোরে ।
প্রেমডোরে সাজায়েছে মন মোর তম আকাঙ্খিকা,
জ্বালিয়াছে প্রিয়া হৃদয় মাঝে মম প্রেম শিখা ।

শুভ্র শীতল সম কোমল পদ্মরথ,
সেথা বসায়েছে প্রিয়া মম, ভুলিয়া এ জগৎ ।
দেখায়েছে প্রিয়া মোরে প্রেমের সে নন্দন ভুমি,
হৃদয়ের পিরামিডে সাঁজায়ে প্রেমের অক্ষয় মমি ।

নিবিড় প্রলাপনে প্রিয়া আবিষ্ট করিয়াছে মনন,
অহর্নিশি হৃদকম্পনে বাঁজায়ে তব সঙ্গীতের মুর্ছন ।
প্রেমনিনাদে ভরায়েছে প্রিয়া মোরে, তব কিংকর,
মম আত্মায় রচিয়াছে প্রেমনূপুরের কিন্নর ঝংকার ।

উষ্ণ প্রগাঢ় আঁখি সম তম দামাল দৃষ্টিপাত,
বাঁধিয়াছে প্রিয়া মোরে সেথা জ্বালিয়া শপৎ ।
প্রেমোত্তাপে পোড়ায়েছে মম নিঃশ্বাস তব চঞ্চালিকা,
প্রজ্বলিত হৃদয় মাঝে প্রিয়া তম প্রশান্তিকা ।

একান্ত নিভৃতে চুম্বন তিলক আঁকিয়াছে ললাটে,
কাটায়ে অনন্ত প্রহর তন্ময় তব প্রেমতটে,
বিভোর সারাক্ষন । দু'জনে দুজনার হয়ে মিশি,
আসে না স্মরণ! কখন যায়-আসে দিবা কিবা নিশি ।

Thursday, June 26, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
* Sunprincess * 26 June 2014

................beautifully written....a wonderful poem....

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Ali Ahasan

Ali Ahasan

Jessore, Bangladesh
Close
Error Success