নির্বাসিত ইচ্ছা Poem by Ali Ahasan

নির্বাসিত ইচ্ছা

তোমার ভালবাসার স্রোতে ভাসব ভেবে -
রক্ত গোলাপ থেকে শাপলা হয়েছি,
তোমার গভীরে অবগাহন করবো ভেবে -
পাপড়ি থেকে লাল পদ্ম হয়েছি ।
তোমার অস্তিত্বে বিলীন হবো ভেবে -
নিজস্বতা হারিয়ে রুপান্তরিত হয়েছি ।

ভালবাসব ভেবে এই-যে এত পরিবর্তন,
কিংবা বলা যায়, অনুগত আত্ম-সমার্পন,
একে একে সবই করেছি, যদিও বৃথা ।
অথচ কখনও মনে হয়নি, দেবার কথা ।

যখনই মনে হয়েছে,
তখনই মন ভেবেছে,

আমি এক বৃন্তহীন ভাসমান পত্র,
যার কোনও ক্ষমতা নেই আশ্বাস দেবার -
যার কোনও ক্ষমতা নেই বিশ্বাসী হবার -
যার কোনও ক্ষমতা নেই আকাংক্ষা করার ।

শুধু পতিত পিঁপড়ার ক্ষুদ্র আশ্রয় হবার,
নির্বাসিত একটি ইচ্ছা আছে দুর্বার ।

তোমার সমস্ত ভালবাসার অনুপরমানু গুলো,
যদি অমন কিছু পতিত পিপড়া হয়!
তবে আমি অমন রিক্ত ও বিবর্ন,
১০১ কোটি বৃন্তহীন পত্র হতে -
গভীর ও গোপনে নির্বাসিত হাজারো ইচ্ছা হবো ।

আমারতো স্বেচ্ছায় বৃন্তহীন পত্র হবারও -
এতটুকু ক্ষমতা নেই ।

Thursday, June 26, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
* Sunprincess * 26 June 2014

..............a very nice poem.....enjoyed this write...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Ali Ahasan

Ali Ahasan

Jessore, Bangladesh
Close
Error Success