সুখস্মৃতি Poem by Ali Ahasan

সুখস্মৃতি

ভালই ছিলাম, আহা! আপন মমে,
কাটিত দিবা-নিশি মোর সুন্দরতমে।
তটিত নিদ্রা মম, আহা! প্রভাতী প্রয়াসে,
গুটায়ে দেহ-মন মোর সিক্ত হরষে।

কিরণ মাখিত সুষমা বর্নে তৃষ্ণা মিটায়ে,
জাপিত সে লগন্‌ ভব দিশা হারায়ে।
দূর আহ্বানে ললায়ে হৃদ দপিত চরণ,
চকিতে পলক হারায়ে ভৈব অলস ভূষণ।

গহীন বিজনে কর্ণে গোচুরী শীর্ন মর্মর,
হর্ষ জ্বালিয়া বর্ষ যাপিত মমে কিঙ্কর ।
তরঙ্গ উত্তাল ভীষণ সুখে জল সায়রে,
ঝর্ণা নামিত ক্রন্ধনে সপিত কঠিন পাথরে।

শুভ্র বসনে চিত্ত হারায়ে, আহা! তব অষ্টাদশী,
মর্মে বাঁজিছে তার সুর-সঙ্গীত সম প্রেম সর্বনাশী।
বিহঙ্গ ভাবিয়া চকিতে উড়াল যেন মুক্ত আকাশে,
মেঘ ভাবনায় ডানা মেলে তম নিশ্চিন্ত প্রয়াশে।

বর্ষ ভুলিয়া বর্ষীয়ান, আহা! আপন মননে,
এক চিত্র কৌশলী যেন সময়ের বর্ন কাননে।
হৃদ সম্ভারী জলছবি আঁকে তম তন্ময় প্রহরে,
সপ্নিল বিদায় সম শেষ বসন্তের মৃদু ঝংকারে।

মোরা সুখেই ছিলাম, আহা! অতীত জগতে,
কঠিন দুঃখ আসিল কেন যুগের উষাতে?

Thursday, June 26, 2014
Topic(s) of this poem: childhood
COMMENTS OF THE POEM
* Sunprincess * 26 June 2014

.................very nicely written...enjoyed this one...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Ali Ahasan

Ali Ahasan

Jessore, Bangladesh
Close
Error Success