গ্র্যান্ডক্যনীয়ন গাথা Poem by Tushar Ray

গ্র্যান্ডক্যনীয়ন গাথা

তুলনা বিহীন গ্র্যান্ডক্যনীয়ন গাথা
আকাশে বাতাসে অসীমে ছড়ায়ে
পাথরে পরেছে গাঁথা
কালের খেয়ালে কলোরাডো নদী
বেঁধেছে ছন্দে গীতি নিরবধি
যুগ যুগ ধরে পাহাড়ে পাথরে
রয়ে গ্যেছে সবই বাঁধা
ওযে চিরসুন্দরী, চিরসুন্দর
অর্ধেক নারী অর্ধেক নর
যেন বন্ধনহারা মিলনের গানে
একটি হৃদয়ে সদা

তুলনা বিহীন সেই মিলনের গানে
হাজার প্রাণী যুযেছে হৃদয়
অসীমের সেই টানে
স্হল জল বায়ু একাকার করি
নাচিছে সকলে দিবানিশি ভরি
নানা চেতনায় নানা বেদনায়
ক্যনীয়ন ঐক্যতানে
এই ক্যানীয়নে আলোর ছায়ারে ঘেরি
বাতাস সদাই খেলিযায় লুকোচুরি
হাজার মানুষ যোগদানে আসে তাই
কুতুক নয়নে ক্যানীয়ন অনুধ্যানে


সেই চেতনায় রাঙিয়ে মানসখানি
হোপি, ইয়াভাপি কাটায় জীবন
তোমারে মুখ্য মানি
আদিকাল হতে সেই চেতনার কুলে
তুমিই যোগালে তাদের শক্তি
জীবনের হৃদি মূলে
তাই দেখি তব আদি সন্তানদল
তোমারি প্রেমে রহিয়াছে বিহ্বল
ভরিয়ে রেখেছ সবাকার দেহ মন
তবপ্রেম ফুলে ফলে
- - - - - - - - - - - - -
ফিনিক্ষ, এরিজোনা ৯/১৩/২০১৩

Saturday, January 3, 2015
Topic(s) of this poem: art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success