তোমার হাসির ঝর্ণা-ধারার মাঝখানে
তুমি মোরে রেখেছ মা জগতজুড়ে সবখানে
দেহমনের অপরপারে
দেখছি এখন আপনারে
আমায় তুমি টেনে নিয়ে ছড়িয়ে দিলে আসমানে
আমি যেন জলবিন্দু
আর তুমি অসীম সিন্ধু
আছি লীন তোমামাঝে আমি একক হয়ে মনেপ্রাণে
শিশির কনায় সূর্য যেমন
করিছে পূর্ণ প্রতিফলন
তেমনি তুমি আমার মধ্যে রহিয়াছ মা সব ক্ষনে
এ খুশির সীমা যে নাই
ভাষাতে কেমনে বুঝাই
আপনাতে তাই আপনি মগন, জপি তব নামগানে
- - - - - - - - - - - - - - - - - - - -
৫/১৩/২০১২, মাদার্স ডে, ২০১২
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem