শেষ খেলা Poem by Tushar Ray

শেষ খেলা

শেষ খেলাটি করছি সুরু তোমার সাথে আজ
এই খেলাতেই করবো মাগো আমার বাজিমাত
বাহির ঘরে খেলায় মেতে
কাটল জীবন কোনো মতে
ওই আপাত মিষ্ট ক্লিষ্ট খেলায় কেটেছে দিনরাত
খেলেছিলুম তোমায় ভুলে
কান্নাহাসির দোলায় দুলে
তোমার কাছে যাইনি বলে দেখা হয়নি তোমাসাথ
সেই খেলা আজ সাঙ্গ করে
এসেছি মা তোমার কোলে
এখন সব দেহমন স্মপে তোমায় করছি প্রণিপাত
আমার হাতটি ধরে এখন থেকে রাখো তোমাসাথ
- - - - - - - - - - - - - - - - - - -

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success