কলিকাতা আর বাঙালীর মাঝে
নেই কোনো ভেদাদেদ
চিরকাল ওরা গাঁঠছড়া বেঁধে
মিটিয়ে ফেলেছে ক্ষেদ
পিছু-ফিরে দেখি হাজার বছর ধরি
ধীরে ধীরে এক শংকর-জাতি
উঠিয়াছে হেথা গড়ি -
সাগর-সঙ্গমে গঙ্গার কুলে কুলে
নানা দেশে থেকে মানুষ এসেছে
জাহাজের পালতুলে I
সেই বিদেশী মানুষ-জন
নানা প্রয়োজনে নানা ব্যবসায়ে
করেছিল আগমন
ক্রমে ক্রমে তারা মিশে গিয়ে হেথা
বেদ-উপনিষদ সাথে
বাঁধিলো মিশ্র বাঙালি সমাজ
আদি গঙ্গার পথে I
কতকাল ধরি কতযুগে তালে তালে
গড়িয়া উঠিল বাঙালি মানস
যৌবন-সম তালে
তিলোত্তমা-রূপে কলকাতা উপকূলে
সাজিয়া চলেছে নানারূপ সাজে
বিশ্বের তালে-তালে I
তাই দেখি নব বিশ্বায়নের কালে
পরিয়া কপালে নব জয়টিকা
বিজয় মাল্য গলে I
নবজাগরণের পতাকাহস্তে
চলিয়াছে দুলে দুলে I
ভাবি তাই - বাঙালি বিহীন তিলোত্তমা
কভু ভাবা যায়নাকো মনে
মণি বাদদিয়ে মণির জ্যোতি কি
ভাবা যায় কোনো দিনে?
কলিকাতা আর বাঙালীর মাঝে
নেই কোনো ভেদাদেদ
চিরকাল ওরা গাঁঠছড়া বেঁধে
মিটিয়ে ফেলেছে ক্ষেদ
- - - - - - - - - - - - - - - - - -
১২/২৫/২০১৪ সকাল ১০ টা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem